1. thpshopbd@gmail.com : admin :
রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 6:07 pm

রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইউনুস দেওয়ান ( ষ্টাফ রিপোর্টার)
  • Update Time : Monday, March 9, 2026
  • 64 Time View
রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাভারে এনডিএফের আলোচনা ও ইফতার মাহফিল, চিকিৎসকদের মানবিক সেবার আহ্বান

মোঃ ইউনুস দেওয়ান ( ষ্টাফ রিপোর্টার)

রবিবার (৮ মার্চ ২০২৬) বিকেলে ঢাকার সাভার গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং যুগ্ম সাধারণ সম্পাদক, এনডিএফ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আফজাল হোসাইন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা। তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ গঠনের এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, সংযম ও দায়িত্ববোধ জাগ্রত করে। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, একজন চিকিৎসকের পেশা কেবল পেশা নয়; এটি মানবসেবার একটি মহান দায়িত্ব। তাই চিকিৎসকদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবা প্রদান করতে হবে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মাহবুব মাস্টার, সাবেক কমিশনার ও প্যানেল মেয়র, সাভার পৌরসভা এবং রাজনৈতিক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা।

এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আমির অধ্যাপক বশির আহমেদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এ. জেড এম সেলিম, সহকারী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোঃ কায়কোবাদ হোসেন রাসেল, সহযোগী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বক্তারা তাঁদের বক্তব্যে রমজানের শিক্ষা ধারণ করে চিকিৎসকদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হিসেবে সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, একজন মানবিক চিকিৎসক কেবল রোগের চিকিৎসাই করেন না; বরং রোগীর কষ্ট, অনুভূতি ও মানবিক দিকও উপলব্ধি করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) ঢাকা জেলা উত্তর-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. মোঃ কায়কোবাদ হোসেন রাসেলকে সংগঠনের সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।

See also  আলীকদম ৫৭ বিজিবির উদ্যোগে থানচির দূর্গম রেমাক্রি ইউনিয়নে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category