1. thpshopbd@gmail.com : admin :
সেদিন গিয়েছিলাম এক জানাযার নামাযে - probahonewstv
June 13, 2026, 7:46 pm

সেদিন গিয়েছিলাম এক জানাযার নামাযে

মাহবুবুল আলম ,ময়মনসিংহ প্রতিনিধি
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 127 Time View
সেদিন গিয়েছিলাম এক জানাযার নামাযে

মোঃ খুরশিদ আরম দুদু।

সেদিন গিয়েছিলাম এক জানাযার নামাযে,
নামায আদায় করতে সবাই যখন কাতার বন্দী হয়ে দাঁড়ালো
তখন লাশের সামনে থেকে মাইকে একটি ছোট্র
শিশুর কন্ঠধ্বনি ভেসে আসলো,
মলিন কন্ঠের সেই শব্দ যখন আমার কানে প্রবেশ করলো
তখন আমার কানের ভিতরটা যেন ফেটে চৌচির হযে যাচ্ছিল,
কর্ণ ভারি হয়ে নিরবতায় স্তব্দ নিথর হয়ে যাচ্ছিলো।
আমার হৃদয়ে বিষণ,বিষণ রক্ত ক্ষরণ হচ্ছিলো,
চার দিকে আকাশ অন্ধকানাচ্ছন্ন হযে যেন আমার
চোখ দুটু ঝাপসা হয়ে যাচ্ছিলো।
আমি আর সয্য করতে পারছিলাম না,মনে হচ্ছিলো আমি,
মাটিতে পরে যাবো। আমার পা শক্তিহীন হয়ে পড়ছিলো।
আমি ধীরে ধীরে জ্ঞান শূণ্য হয়ে পড়েছিলাম।
সারা শরীরে যেন এক ধরনের কাঁপুনি অনুভব হচ্ছিলো।
মনে হচ্ছিল আমার মাথার উপর এক বিশাল ভারি বোঝা
চাপিয়ে দেওয়া হয়েছে,যা আমার কাঁদ সহ নূঁয়ে যাচ্ছিলো
আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছি।
আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিলো,
আমি যেন মাটির ভিতর ধেবে যাচ্ছি,হাজারো মানুষের
মাঝে এক তিমির নীরবতা অনুভব করছি।কারো মুখে
কোন ভাষা নেই, নেই কোন শব্দ।
সবার চোখ, মুখ শুধু লাল হয়ে কপোল বেয়ে বেয়ে
অশ্রু ঝরছিলো। কান্না জড়িত কাঁপা কাঁপা কন্ঠে
ভেসে আসছিলো শুধু একটি কথা, আমার বাবা
আর নেই!!!  আমার বাবার জন্য দোয়া করবেন।

See also  আলীকদমে বিশেষ অভিযানে ৩৬০ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারি আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category