1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব - probahonewstv
April 26, 2026, 7:51 am

আলীকদমে প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, December 25, 2025
  • 111 Time View
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক আলীকদমে পল্লী সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

ERRD-CHT, UNDP প্রকল্পের আওতায় পল্লী সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে মতবিনিময়

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় আগমন করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) দুপুর ১টার দিকে ERRD-CHT, UNDP প্রকল্পের আয়োজনে তিনি লামা থেকে আলীকদম উপজেলায় পৌঁছান। এ সময় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম সচিবকে শুভেচ্ছা ও স্বাগত জানান। সচিব মোঃ আব্দুল খালেক আলীকদম উপজেলাধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত বিভিন্ন পল্লী সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্পগুলোর অগ্রগতি, মান ও স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরবর্তীতে আলীকদম উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ রেস্টহাউজে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলাধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও পল্লী সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের সার্বিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সচিব উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ত্রিপুরা মন্তব্যে তীব্র নিন্দা

Please Share This Post in Your Social Media

More News Of This Category