1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীর বগাদানায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উঠান বৈঠক - probahonewstv
September 16, 2026, 5:18 am

সোনাগাজীর বগাদানায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উঠান বৈঠক

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, November 10, 2025
  • 263 Time View
সোনাগাজীর বগাদানায় দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উঠান বৈঠক, ঐক্যবদ্ধ প্রচারণায় উৎসবমুখর পরিবেশ

“ঐক্যের ডাক সোনাগাজীতে — দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উঠান বৈঠকে ভরপুর জনসমাগম!”
বগাদানায় নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের সমর্থনে সাড়া ফেলেছে জনগণ।

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী-০৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সফি চেয়ারম্যান বাড়ির দরজায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বগাদানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহিম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আমির মাওলানা মো. মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বগাদানা ইউনিয়ন সেক্রেটারি মোকাররম হোসেন, যিনি বৈঠকের সঞ্চালনাও করেন।

এসময় আরও বক্তব্য রাখেন— ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হাই, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি হাফেজ আবু তৈয়ব, এবং ছাত্রনেতা মাঈন উদ্দিন আজিজ প্রমুখ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিককে বিজয়ী করতে দলের সকল স্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

See also  ফুলগাজীতে অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category