1. thpshopbd@gmail.com : admin :
মানিকগঞ্জে শ্রমিক দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত - probahonewstv
April 25, 2026, 11:13 pm

মানিকগঞ্জে শ্রমিক দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম ( জেলা ব্যুরো প্রধান মানিকগন্জ )
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 117 Time View
দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মানিকগঞ্জে শ্রমিক দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, জেলা প্রধান, মানিকগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলার শ্রমিক দলের আওতাধীন ৯টি ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনী প্রস্তুতি ও দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কাদের
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক লিটন,
সাটুরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল পাশা। এছাড়াও সাটুরিয়ার ৯টি ইউনিয়ন থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঐক্য ও আনুগত্যের বার্তা: সভায় বক্তারা বলেন, “আসন্ন নির্বাচনে শ্রমিক দলকে আরও শক্তিশালী করতে এবং দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, “দলের প্রতি আনুগত্য ও ত্যাগের মনোভাব নিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাঠে থাকতে হবে।”

সভা শেষে নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলার আহবায়ক আফরোজা খানম রিতার নেতৃত্বে মানিকগঞ্জ–৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থেকে নিরলসভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

See also  দারুল কোরআন ফরুকিয়া রহমত নগরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরীক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ পরিদর্শনকারীদের

Please Share This Post in Your Social Media

More News Of This Category