1. thpshopbd@gmail.com : admin :
ভিপি নূরের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণঅধিকার পরিষদে যোগ দিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক - probahonewstv
June 14, 2026, 4:39 am

ভিপি নূরের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণঅধিকার পরিষদে যোগ দিলেন ইউপি সদস্য আব্দুর রাজ্জাক

 মোঃ বেলাল মিয়া,গাইবান্ধা 
  • Update Time : Friday, December 19, 2025
  • 153 Time View
ভিপি নূরের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণঅধিকার পরিষদে যোগ দিলেন গাইবান্ধার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক।

গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের অনুষ্ঠানে আনুষ্ঠানিক যোগদান, ঘোষণা হলো নতুন ইউনিয়ন কমিটি

 মোঃ বেলাল মিয়া,গাইবান্ধা

ভিপি নূরের আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। তিনি সঙ্গী-সাথীসহ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।সোমবার (১৫ ডিসেম্বর) সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের নিয়ামতনগর বাজারে গণঅধিকার পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মিয়াকে সাদরে বরণ করে নেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্যে আব্দুর রাজ্জাক মিয়া বলেন, তিনি পূর্বে একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে ওই দলের কার্যক্রম তার কাছে আদর্শ পরিপন্থী মনে হওয়ায় দীর্ঘদিন ধরে সেখানে নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তীতে গণঅধিকার পরিষদের নেতা ভিপি নূরের রাজনৈতিক দর্শন ও আন্দোলন তাকে নতুনভাবে অনুপ্রাণিত করে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই তিনি ট্রাক প্রতীকের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। বর্তমানে তার পূর্বের রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন। ভিপি নূরের হাতকে শক্তিশালী করতেই আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগদান করেছেন বলে উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান জিল্লু, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব এইচ এম শরিফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক শাহাদৎ হোসাইন, উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মিলন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোন্নাফ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শেষ পর্বে দামোদরপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী ছয় মাসের জন্য আব্দুর রাজ্জাককে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম সরকারকে সাংগঠনিক সম্পাদক এবং জহুরুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

See also  পিতা-মাতাকে নির্যাতনকারী সেই কুলাঙ্গার গ্রেফতার

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category