1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে বিশিষ্ট ব্যক্তি বজলুর রহমান স্যারের ইন্তেকালে শোক - probahonewstv
August 1, 2026, 6:02 am

বাউফলে বিশিষ্ট ব্যক্তি বজলুর রহমান স্যারের ইন্তেকালে শোক

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 147 Time View
বাউফলের দাসপাড়া খেজুরবাড়িয়ার বিশিষ্ট ব্যক্তি বজলুর রহমান স্যারের ইন্তেকালে গভীর শোক।

ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ইলিয়াসের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ইলিয়াসের পরম শ্রদ্ধেয় পিতা, বাউফলের দাসপাড়া খেজুরবাড়িয়া নিবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব বজলুর রহমান স্যারের ইন্তেকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম বজলুর রহমান স্যার ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও আদর্শবান মানুষ। তাঁর মানবিকতা, নৈতিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসী একজন শ্রদ্ধাভাজন মুরুব্বিকে হারালেন বলে স্থানীয়রা জানান।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ। এক শোকবার্তায় তিনি বলেন, বজলুর রহমান স্যার ছিলেন একজন আদর্শবান ও আলোকিত মানুষ। তাঁর ইন্তেকাল সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন আল্লাহ তাআলা তাঁর যাবতীয় নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই কঠিন শোক সহ্য করার জন্য সবরে জামিল কামনা করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নবীনগরে মনোনয়ন যাচাই-বাছাই: এক প্রার্থীর মনোনয়ন বাতিল, ১০ জনের বৈধ ঘোষণা

Please Share This Post in Your Social Media

More News Of This Category