1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 9:04 pm

বাউফলে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Saturday, January 24, 2026
  • 127 Time View
বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রাধামাধব মন্দির প্রাঙ্গণে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত হলো উঠান বৈঠক।

রাধামাধব মন্দির প্রাঙ্গণে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের বক্তব্য

মোঃ শামীম, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাধামাধব মন্দির প্রাঙ্গণে ধানের শীষের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-০২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা জনাব শহিদুল আলম তালুকদার। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আগামী দিনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব শাহজাহান হাওলাদার। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে এই ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাবু খোকন চন্দ্র সাহা, সভাপতি, রাধামাধব পূজা উদযাপন কমিটি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বার্থে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পরিচালক ও ঢাকা অঞ্চল পরিচালক মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category