1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-৩ আসনে দলীয় সাংগঠনিক আলোচনা: প্রার্থী মিন্টুর সঙ্গে সোনাগাজী উপজেলা বিএনপির মতবিনিময় - probahonewstv
June 13, 2026, 7:45 pm

ফেনী-৩ আসনে দলীয় সাংগঠনিক আলোচনা: প্রার্থী মিন্টুর সঙ্গে সোনাগাজী উপজেলা বিএনপির মতবিনিময়

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Thursday, November 27, 2025
  • 345 Time View
ফেনী-৩ আসনে সাংগঠনিক আলোচনা — প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে জেলা ও উপজেলা বিএনপির মতবিনিময় সভা। ঐক্যবদ্ধ কাঠামো ও নির্বাচনী প্রস্তুতির গুরুত্বারোপ।

জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে গুরুত্বারোপ


রিপোর্টার: আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার

 ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে দলীয় সাংগঠনিক কর্মকৌশল এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সোনাগাজীতে অনুষ্ঠিত এই সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী জেলা তাঁতীদলের আহবায়ক সারওয়ার জাহান শ্রাবণ, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁঞা, উপজেলা যুবদলের আহবায়ক খোরশেদ আলম ভূঁঞা এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দলকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করা এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন,
“সোনাগাজীতে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভা শেষে দলীয় নির্দেশনা অনুযায়ী সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পাবনা জেলার বেড়ায় সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category