1. thpshopbd@gmail.com : admin :
“ফেনীতে মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত” - probahonewstv
April 26, 2026, 9:59 am

“ফেনীতে মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত”

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Monday, September 22, 2025
  • 119 Time View
পরিবার, সমাজ ও রাষ্ট্র রক্ষায় মাদক প্রতিরোধে একজোট হওয়ার আহ্বান

“ফেনীতে মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত”

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম )

মাদক প্রতিরোধে করণীয় নিয়ে এক আলোচনা সভা শনিবার (২০ সেপ্টেম্বর) ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন “আমরা ফেনীবাসী” এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঞা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল , যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক , জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান ,সেক্রেটারি মাওলানা আবদুর রহিম , এছাড়া বক্তব্য রাখেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ফেনী সদর মডেল থানার ওসি শামসুজ্জামান, ফেনী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আইউব, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, ফেনী মডেল কলেজের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন ফেনীর সভাপতি মাওলানা এনামুল হক, জামায়াতের শহর শাখার সহ-সেক্রেটারি মিজানুর রহমান, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ এবং গণ অধিকার পরিষদের নেতা রেজাউল করিম। বক্তারা বলেন, মাদক ক্যান্সারের মতো ভয়াবহ, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্ত ব্যক্তি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সমাজ ও রাষ্ট্রেরও শত্রুতে পরিণত হয়। তাই সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক প্রতিরোধ সম্ভব নয়। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

See also  দাগনভূঞায় ফসলি জমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category