1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 7:18 am

ফেনীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 145 Time View
কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় ও জাতীয় নির্বাচনে ঐক্যের আহ্বান

ফেনীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, সহ ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ 

বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাথে ফেনী জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা গতকাল সোমবার ফেনী জজকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এডভোকেট মোঃ আব্দুল মতিন

সভাপতিত্ব ও অতিথিবৃন্দ :  সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল হাশেম রতন, সভাপতি, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখা।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঞা তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জজকোর্টের পিপি এডভোকেট মেছবাহ উদ্দিন খান, বিএনপি ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক এম.এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক,
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম মাহবুবুস সালেকিন, সাধারণ সম্পাদক মো. আবু নাছের মজুমদার মেজবাহ, চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের সভাপতি আলহাজ্ব আবুল কালাম,
ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ নুরুল আমিন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক এপিপি পার্থ পাল চৌধুরী,
এছাড়াও কেন্দ্রীয়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐক্যের আহ্বান ও বক্তাদের বক্তব্য :  বক্তারা বলেন, “বর্তমান সময়ে জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করতে আইনজীবী সমাজসহ সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কঠিন পরিস্থিতিতে ঐক্য ও সংগঠনের শক্তি দিয়েই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

সভায় বক্তৃতা রাখেন জেলা শাখার উপদেষ্টা বোরহান উদ্দিন চৌধুরী, মীর মোশাররফ হোসেন মানিক, গোলাম কিবরিয়া ভূঞা, সহ-সভাপতি আরিফুল হাসান রবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খন্দকার প্রমুখ।

See also  অসহায় এক ভাইয়ের জন্য ইলেকট্রিক হুইলচেয়ার সহায়তার আবেদন

সভা শেষে কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি ও ফেনী জেলার নবনির্বাচিত নেতারা একসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category