1. thpshopbd@gmail.com : admin :
“পরিবার ও ব্যক্তি পূজার রাজনীতি দেশকে এগোতে দিচ্ছে না” — আফলাতুন বাকী - probahonewstv
July 29, 2026, 10:24 pm

“পরিবার ও ব্যক্তি পূজার রাজনীতি দেশকে এগোতে দিচ্ছে না” — আফলাতুন বাকী

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, September 27, 2025
  • 401 Time View
“ব্যক্তি ও পরিবার পূজার রাজনীতি আর নয়”—এবি পার্টি নেতার বক্তব্য

“পরিবার ও ব্যক্তি পূজার রাজনীতি দেশকে এগোতে দিচ্ছে না” — আফলাতুন বাকী

মোহাম্মদ হানিফ ( সহ- ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী বলেছেন, “দেশের প্রকৃত পরিবর্তন আনতে হলে রাজনৈতিক ধারা বদলাতে হবে। পুরনো আমলের ব্যক্তি ও পরিবার পূজার রাজনীতি আর চলতে দেওয়া যাবে না।” শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন এবি পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, জনগণ নতুন করে অধিকারের সামাজিক চুক্তি নবায়ন করতে চায়। যারা জনগণের সম্পদ লুট করে নিজেদের আখের গোছাচ্ছে, তাদের কারণে দেশ ধ্বংসের মুখে পড়েছে।” এসময় যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল বলেন, এবি পার্টির রাজনীতি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। স্বাধীনতার পর থেকে গত ৫৩ বছরে কোনো রাজনৈতিক দলই প্রকৃত সমস্যা সমাধানের রাজনীতি করেনি। সদর উপজেলা যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল বলেন, “আমরা বুদ্ধিবৃত্তিক রাজনীতি চর্চার সংস্কৃতি গড়ে তুলতে চাই। যদিও আমরা ছোট দল, তবুও ইতিহাস প্রমাণ করে—বড় পরিবর্তন সবসময় ছোট থেকে শুরু হয়।” সভায় সভাপতিত্ব করেন শর্শদি ইউনিয়ন আহবায়ক মোস্তাফিজুর রহমান পারভেজ এবং সঞ্চালনা করেন এসএম ইব্রাহিম সোহাগ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাফিজ খন্দকার, সদর উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান প্রমুখ।

See also  বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার গলাকাটা লাশ উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category