1. thpshopbd@gmail.com : admin :
পরশুরামে বিএনপির ইফতার - probahonewstv
June 14, 2026, 3:47 pm

পরশুরামে বিএনপির ইফতার

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 102 Time View
পরশুরামে বিএনপির ইফতার ও মতবিনিময়

ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে ফেনীর পরশুরাম উপজেলায় এক প্রাণবন্ত মতবিনিময় সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পরশুরাম উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পরশুরাম পৌরসভার মেয়র আবু তালেবও বক্তব্য প্রদান করেন।

পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম (ভিপি স্বপন), সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার (গোলাপ), সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া ও নুরুল হুদা শাহীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল শুধু সৌহার্দ্য বৃদ্ধিরই নয়, বরং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

See also  হাম-রুবেলার প্রাদুর্ভাব: আলীকদমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিদর্শন

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category