1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালী-৩ আসনকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরের ঘোষণা নুরুল হক নূরের - probahonewstv
June 14, 2026, 12:00 am

পটুয়াখালী-৩ আসনকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরের ঘোষণা নুরুল হক নূরের

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, January 4, 2026
  • 125 Time View
নুরুল হক নূর ঘোষণা দিয়েছেন, পটুয়াখালী-৩ আসন হবে উন্নয়নের রোল মডেল। দশমিনা উপজেলা চত্বরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠিত।

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মোনাজাত

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

শনিবার ৩ জানুয়ারি ২০২৬, দশমিনা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম পঞ্চায়েত। শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মিলন মাতুব্বর, যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উজ্জামান, গলাচিপা উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রেনু আক্তারসহ দশমিনা ও গলাচিপা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর বলেন, “পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনকে আগামী দিনে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। উন্নত চিকিৎসাসেবার জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা হবে—টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। চর ও নদী দখল বন্ধ করা হবে।” তিনি আরও বলেন, “আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি জোটের মাধ্যমে আমাকে এ আসনে মনোনয়ন দিয়েছেন। শুধুমাত্র বিএনপির ভোটে নয়, সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই বিজয় নিশ্চিত হবে। কোনো হুমকি-ধমকিতে ভয় পাবেন না। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।” শোকসভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

See also  আলীকদমে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category