1. thpshopbd@gmail.com : admin :
দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা - probahonewstv
April 26, 2026, 1:38 pm

দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, April 12, 2026
  • 41 Time View
পাহাড়ে শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

দুর্গম পাহাড়ে মানবিক সহায়তা: আলীকদম সেনা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

আলীকদম (বান্দরবান), গত-১১ এপ্রিল ২০২৬:
দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আলীকদম সেনা জোনের উদ্যোগে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আলীকদম সেনা জোন।

এরই ধারাবাহিকতায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক (এসপিপি, পিএসসি)–এর নির্দেশনায় আলীকদম জোনের আওতাধীন পোয়ামুহুরি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ইয়াংরিং পাড়ার প্রেন্নয় শিক্ষালয়ের আবাসিক হোস্টেলে ১৪০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের আবাসিক জীবনের কষ্ট লাঘবের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উক্ত শিক্ষালয়ের পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা জানান, দুর্গম এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও বাড়িয়ে তুলছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সঙ্গে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category