1. thpshopbd@gmail.com : admin :
ঠাকুরগাঁওয়ে চাড়োল চৌরঙ্গি বাজারে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 5:18 am

ঠাকুরগাঁওয়ে চাড়োল চৌরঙ্গি বাজারে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু — ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, October 31, 2025
  • 297 Time View
ঠাকুরগাঁওয়ে চাড়োল চৌরঙ্গি বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে চাড়োল চৌরঙ্গি বাজারে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু — ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২নং চাড়োল ইউনিয়নের চাড়োল চৌরঙ্গি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুশফিকুর রহমান

 স্থানীয় উন্নয়ন ও সামাজিক সচেতনতা বিষয়ে আলোচনা

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম
তিনি বক্তব্যে স্থানীয় সমস্যা, সামাজিক ঐক্য, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোকপাত করেন।

 উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —
বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম,
ইউনিয়ন পরিষদ সদস্য ও ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সমাজসেবক মোহাম্মদ সুলতান আলী,
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আরিফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

বক্তারা বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

See also  কেরানীগঞ্জে রক্ত যোদ্ধার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category