
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখে উপজেলা পরিষদ মিলনায়তন, চিরিরবন্দর, দিনাজপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা।
উপজেলা প্রশাসন, চিরিরবন্দর, দিনাজপুর আয়োজিত এ কর্মসূচিতে ২৫ মার্চের গণহত্যার ইতিহাস, তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।