1. thpshopbd@gmail.com : admin :
সিরাজগন্জের এনায়েতপুরে মোটরসাইকেল চুরি( সিরাজগঞ্জ - ল-১২-১৯৩০ ) - probahonewstv
July 29, 2026, 9:42 pm

সিরাজগন্জের এনায়েতপুরে মোটরসাইকেল চুরি( সিরাজগঞ্জ – ল-১২-১৯৩০ )

আক্তার হোসেন, সিরাজগন্জ
  • Update Time : Thursday, March 26, 2026
  • 290 Time View
এনায়েতপুরে মোটরসাইকেল চুরি |

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মামলা, উদ্ধার চায় ভুক্তভোগী পরিবার

আক্তার হোসেন, সিরাজগন্জ

এনায়েতপুর এলাকায় এক সাংবাদিক পরিবারের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানা-এ মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

ভুক্তভোগী জানান, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই মোঃ সাদ্দাম হোসেন গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালন শেষে শহরে যান। এ সময় তাদের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে এবং ফুটেজের ভিত্তিতে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়।

ভুক্তভোগী আরও জানান, মোটরসাইকেলটি তিনি এনায়েতপুর থেকে ক্রয় করে তার ছোট ভাইয়ের নামে নিবন্ধন ও লাইসেন্স সম্পন্ন করেছিলেন। বর্তমানে তারা প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সহযোগিতা কামনা করছেন, যাতে দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় অপর সহোদর গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category