1. thpshopbd@gmail.com : admin :
উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত - probahonewstv
July 31, 2026, 2:12 am

উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, December 4, 2025
  • 217 Time View
দেশনেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনগামী প্রস্তুতি—এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা আজ মধ্যরাত কিংবা শুক্রবার সকালে।

কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাত কিংবা আগামীকাল সকালে যাত্রা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান প্রতিনিধি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা এবং পরিবার ও চিকিৎসক দলের সম্মিলিত পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার বর্তমান অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসা জরুরি হয়ে উঠেছে।  ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, “দেশনেত্রীর স্বাস্থ্যের বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতেই লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। কাতার সরকারের সহায়তায় পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনাও প্রক্রিয়াধীন।” তিনি আরও জানান, চিকিৎসক দল ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যাত্রার সময় নির্ধারণ করা হবে খালেদা জিয়ার শারীরিক অনুমতি সাপেক্ষে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সারাদেশে সাংবাদিক নিয়োগ Probahonews24

Please Share This Post in Your Social Media

More News Of This Category