1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম সেনা জোনের উদ্যোগে জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান - probahonewstv
August 2, 2026, 9:58 am

আলীকদম সেনা জোনের উদ্যোগে জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 2, 2026
  • 208 Time View
আলীকদম সেনা জোনের উদ্যোগে জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান

জীনামেজু অনাথ আশ্রমে শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের আহ্বান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

বান্দরবান: জীনামেজু বুদ্ধপূজা-২০২৬ উপলক্ষে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টায় লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় অবস্থিত জীনামেজু অনাথ আশ্রম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বুদ্ধ মিশনারী ভিক্ষু সমিতির আয়োজনে এক সম্মেলনের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ভদন্ত উঃ নন্দমালা মহাথের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বাবু ভবেশ চাকমা।

অনুষ্ঠানে ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারীবৃন্দ ও মিডিয়াকর্মীসহ আনুমানিক ১০০ থেকে ১৫০ জন উপস্থিত ছিলেন। জোন কমান্ডারের নির্দেশনায় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে প্রধান অতিথি মেজর মোঃ আবুল হাসান পলাশ জীনামেজু অনাথ আশ্রমের সভাপতির নিকট নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি আশ্রমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মিষ্টান্ন বিতরণ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আলীকদম সেনা জোন পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বুদ্ধদেবের অহিংসা, করুণা, মৈত্রী ও মানবতার বাণী সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীতে মনোনয়ন প্রত্যাহার করলেন ৪ প্রার্থী, তিন আসনে লড়াইয়ে ২৬ জন

Please Share This Post in Your Social Media

More News Of This Category