1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম সেনা জোনের উদ্যোগে প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - probahonewstv
June 13, 2026, 10:23 pm

আলীকদম সেনা জোনের উদ্যোগে প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, February 1, 2026
  • 80 Time View
আলীকদম সেনা জোনের উদ্যোগে প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত অসহায়দের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং জনগণের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে আলীকদম সেনা জোনের উদ্যোগে প্রতিবন্ধী মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম বাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শীত মৌসুমে অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসসি, উপ-অধিনায়ক, আলীকদম জোন, আলীকদম বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ আনুমানিক ৮০ থেকে ৯০ জন।

অনুষ্ঠানে বক্তব্যে জোন কমান্ডার লে: কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, “আলীকদম সেনা জোন সবসময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই এলাকার একজন মানুষও যেন অবহেলা বা কষ্টের মধ্যে না থাকে—এটাই আমাদের প্রধান লক্ষ্য ও অঙ্গীকার।” তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী এ অঞ্চলের মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই বাংলাদেশ সেনাবাহিনী ও আলীকদম সেনা জোনের এই মানবিক উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

See also  নতুন এসপি আব্দুর রহমান, শান্তি ও নিরাপত্তায় জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রত্যয়

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category