1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - probahonewstv
September 16, 2026, 12:29 am

আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 121 Time View
আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সাত দিনের আল্টিমেটাম, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ম্রো সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ চত্বরে ম্রো সম্প্রদায়সহ বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের উদ্যোগে এবং আলীকদম উপজেলার সর্বস্তরের সচেতন জনসাধারণের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ওপর কুখ্যাত ডাকাত জাফর আলম ও তার পোষ্য সন্ত্রাসী বাহিনী হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না”, “সন্ত্রাসীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”, “জাফর ডাকাত, জাফর ডাকাত—গ্রেফতার চাই, গ্রেফতার চাই”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন, চেয়ারম্যান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন; জাহাঙ্গীর আলম, সদস্য, ৬নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়ন; উক্যজয় মার্মা, হেডম্যান, আলীকদম মৌজা; আবু মং কারবারি (বাবুপাড়া); পাচ্ছ ম্রো কারবারি (জানালীপাড়া); মেসিং ম্রো কারবারি; চাহ্লা মং কারবারি (বাজারপাড়া); ফিলিপ ত্রিপুরা, সভাপতি, জেএসএস (গণতান্ত্রিক), আলীকদম শাখা; অংক্যম্রা মার্মা ও পূর্ণ সেন তনচংঙ্গা, জেএসএস নেতা, আলীকদম শাখাসহ বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী সাত দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

See also  নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্পত্তি বিরোধের অভিযোগে সরেজমিন তদন্তে মানবাধিকার সংগঠন

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category