1. thpshopbd@gmail.com : admin :
বাসসের প্রধান সম্পাদক কাদের গনি, কক্সবাজারে মতবিনিময় - probahonewstv
August 30, 2026, 7:17 pm

বাসসের প্রধান সম্পাদক কাদের গনি, কক্সবাজারে মতবিনিময়

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Sunday, August 30, 2026
  • 15 Time View
বাসসের প্রধান সম্পাদক কাদের গনি, কক্সবাজারে মতবিনিময়

বাসসের প্রধান সম্পাদক কাদের গনি, কক্সবাজারে মতবিনিময়

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর শনিবার (২৯ আগস্ট) কক্সবাজারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। এসব কর্মসূচিতে সাংবাদিক ও পেশাজীবী নেতা মোহাম্মাদ ইসমাইল হাসান উপস্থিত ছিলেন।

কক্সবাজারে অবস্থানকালে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের মর্যাদা ও দায়িত্বশীল সাংবাদিকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কাদের গনি চৌধুরী।

সকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তিনি। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে সভায় বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সাংবাদিক ও পেশাজীবী নেতা মুহাম্মাদ ইসমাইল হাসানও উপস্থিত ছিলেন।

কাদের গনি চৌধুরী বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা ছাড়া দেশ ও গণতন্ত্রের উন্নয়ন সম্ভব নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক চাপ ও পেশাগত অনিরাপত্তার কারণে সাংবাদিকতার পরিবেশ এখনো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি।

ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নো ওয়েজবোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করা গেলে গণমাধ্যমের অভ্যন্তরের অনেক নৈরাজ্য দূর করা সম্ভব।

এদিকে কক্সবাজারের কর্মসূচির অংশ হিসেবে আলীকদম প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকরা বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিক ও পেশাজীবী নেতা মুহাম্মাদ ইসমাইল হাসান উপস্থিত ছিলেন।

See also  ভ্রমণবিলাস ও প্রকৃতির অন্বেষণে প্রেসক্লাব সাটুরিয়ার একঝাঁক দুরন্ত সাংবাদিক

আলীকদম প্রেস ক্লাবের সাংবাদিকরা কাদের গনি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাৎকালে আলীকদমসহ বান্দরবানের পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ, সংবাদ সংগ্রহ ও পরিবেশনে বস্তুনিষ্ঠতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।

পরে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে আলীকদম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত হয়। এ সময়ও সাংবাদিক ও পেশাজীবী নেতা মুহাম্মাদ ইসমাইল হাসান উপস্থিত ছিলেন।

আলোচনায় পার্বত্য এলাকার সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ এবং সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো কলম। সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, হুমকি বা হয়রানির শিকার হলে এর প্রভাব পুরো সাংবাদিক সমাজের ওপর পড়ে।

তিনি বলেন, ‘কলমকে থামানো যায়, সত্যকে নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category