1. thpshopbd@gmail.com : admin :
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন। - probahonewstv
June 13, 2026, 1:13 pm

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, March 26, 2026
  • 301 Time View
বান্দরবানে স্বাধীনতা দিবস উদযাপন | কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা জনাব শামিম আরা রিনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা জনাব মোঃ আবদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং যথাযথ মর্যাদায় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্যারেড পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী দলগুলোর অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন দল ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম ও দায়িত্ববোধে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতে, যেমন, লামা, আলীকদম, নাইক্ষ্যং চড়ি, থানচি,রুমা ও রোয়াংচড়ি, উপজেলাগুলোতে সকাল থেকে, নানা আয়োজনের মধ্য দিয়ে, দিবসটি পালিত হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফুলগাজীতে ধানের শীষের সমর্থনে গোলাপ মজুমদারের ঘরে ঘরে গণসংযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category