1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় সেমাই কারখানায় জরিমানা - probahonewstv
September 17, 2026, 11:59 am

বগুড়ায় সেমাই কারখানায় জরিমানা

সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া
  • Update Time : Sunday, March 1, 2026
  • 90 Time View
বগুড়ায় সেমাই কারখানায় ২০ হাজার জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে রঙ মিশিয়ে উৎপাদন; ২০ হাজার টাকা দণ্ড ও বিপুল পণ্য জব্দ

সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রঙ মিশিয়ে লাচ্ছা সেমাই উৎপাদনের দায়ে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল পণ্য ও তেল জব্দ করা হয়েছে। শনিবার বিকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বগুড়া সদর থানার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় অবস্থিত “সারাবেলা লাচ্ছা সেমাই” কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানে সহযোগিতা করে র‌্যাব-১২, বগুড়া। উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, এটিসি।

অভিযানকালে কারখানায় ক্ষতিকর রঙ মিশিয়ে লাচ্ছা সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় কারখানার মালিক নাদিরা সুলতানা (৪৭), পিতা- নজরুল ইসলাম, সাং- ফুলবাড়ী মধ্যপাড়া, থানা- সদর, জেলা- বগুড়াকে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় লাচ্ছা সেমাই উৎপাদনে ব্যবহৃত ৬০ কেজি অস্বাস্থ্যকর তেল এবং প্রায় ৯০ মন ক্ষতিকর রঙ মেশানো প্রস্তুতকৃত লাচ্ছা সেমাই জব্দ করা হয়। র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে ৯ মামলার আসামি গ্রেফতার — পুলিশের ওপর হামলা, অস্ত্র ও ওয়াকিটকি ছিনতাইয়ের পর উদ্ধার

Please Share This Post in Your Social Media

More News Of This Category