1. thpshopbd@gmail.com : admin :
চৌহালীতে এমপির সাক্ষাৎ - probahonewstv
September 15, 2026, 4:36 am

চৌহালীতে এমপির সাক্ষাৎ

মোঃ আক্তার হোসেন, এনায়েতপুর, শাহজাদপুর উপজেলা
  • Update Time : Friday, February 27, 2026
  • 148 Time View
চৌহালীতে নদীভাঙন রোধে বৈঠক

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নদীভাঙন রোধে দিকনির্দেশনা

মোঃ আক্তার হোসেন, এনায়েতপুর

চৌহালী উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চলমান নদীভাঙন পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি মেরামত কার্যক্রম দ্রুত বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় এমপি মহোদয় নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক কাজ শুরু এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার নদীভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ লাঘব হবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফুলগাজীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সড়ক সংস্কারে ফেনী জেলা যুবদল

Please Share This Post in Your Social Media

More News Of This Category