1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম সেনা জোনের সহযোগিতায় সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন: জাঁকজমকপূর্ণ ‘বিষু মেলা’ উদযাপিত। - probahonewstv
September 15, 2026, 11:23 pm

আলীকদম সেনা জোনের সহযোগিতায় সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন: জাঁকজমকপূর্ণ ‘বিষু মেলা’ উদযাপিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 240 Time View
আলীকদম সেনা জোনের সহযোগিতায় সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন: জাঁকজমকপূর্ণ ‘বিষু মেলা’ উদযাপিত।

আলীকদম সেনা জোনের সহযোগিতায় সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন: জাঁকজমকপূর্ণ ‘বিষু মেলা’ উদযাপিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের তংচংগ্যা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি ও প্রাণের স্পন্দনকে ধারণ করে বান্দরবানের আলীকদমে-১৪ এপ্রিল, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘বিষু মেলা’। ১লা বৈশাখ উপলক্ষে উপজেলার পানবাজারস্থ ত্রিরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় তংচংগ্যা সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্র এলাকা পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়। পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে উৎসবটি পায় ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য। এ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এছাড়াও তংচংগ্যা সম্প্রদায়ের হেডম্যান, কারবারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শনার্থী এতে অংশগ্রহণ করেন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল তংচংগ্যাদের ঐতিহ্যবাহী ‘ঘিলা খেলা’, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। জোন কমান্ডার নিজেও আগ্রহের সঙ্গে এই লোকজ খেলাটি উপভোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন,
“পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের জাতীয় সম্পদ। সকল সম্প্রদায়ের ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্যই পার্বত্য অঞ্চলের উন্নয়নের মূল চাবিকাঠি। উৎসবকে ঘিরে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর টহল জোরদার থাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে সক্ষম হন। ফলে পুরো এলাকায় বিরাজ করে স্বস্তি ও আনন্দের আবহ। এছাড়া, উৎসব উপলক্ষে সেনা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও মিষ্টি বিতরণ করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ জনসাধারণের সঙ্গে তাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। সার্বিকভাবে, আলীকদম সেনা জোনের তত্ত্বাবধান ও সময়োপযোগী পদক্ষেপে ‘বিষু মেলা’ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এমন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর ফলে দুর্গম এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব হচ্ছে।

See also  আলীকদমে বড়দিন-২০২৫ উদযাপনে সেনাবাহিনীর আর্থিক অনুদান

Please Share This Post in Your Social Media

More News Of This Category