1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত - probahonewstv
April 27, 2026, 2:24 am

আলীকদমে উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, January 3, 2026
  • 116 Time View
আলীকদমে উপজেলা মহিলা দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আলীকদমে উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান প্রতিনিধি | 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আলীকদম বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আলীকদম উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা মহিলা দলের সভাপতি জনাবা রেহেনা বেগম। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণমানুষের অধিকার আদায়ের আপসহীন কণ্ঠস্বর। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ভাস্বর। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দোয়া মাহফিলে আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

 Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পাবনার বেড়া ও সাঁথিয়ায় অবৈধ 7 ইটভাটায় সাড়ে 21 লাখ টাকা জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category