1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - probahonewstv
September 15, 2026, 7:49 am

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার বগুড়া,
  • Update Time : Friday, April 3, 2026
  • 285 Time View
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার বগুড়া,

বগুড়া, ২ এপ্রিল ২০২৬: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি শুকনা গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ডিবি বগুড়ার এসআই স্বপন মিয়ার নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন তিনমাথা ফ্লাইওভারের দক্ষিণ পাশের আন্ডারপাস এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মোঃ আসলাম মিয়া (২৮), মোঃ বাবুল হুসাইন (৩৬) এবং মোঃ নমিজ উদ্দিন (৩৫) নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর গেজেটেড মর্যাদা পাওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category