
বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষিতে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় জ্বালানি সাশ্রয় ও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাহুল হুসনা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামের আমির এস. এম. আলমগীর হোসেন, সেক্রেটারি মো: ইয়াকুব আলী, প্রভাষক আমিনুল ইসলাম, উপজেলার মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক এবং কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। তাই কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষ বা কৃষকদের হয়রানি করা যাবে না। বিশেষ করে চলমান সেচ মৌসুমে কৃষকদের সেচকাজের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো ফিলিং স্টেশন যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা তেল সরবরাহে অনিয়ম করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন বিষয়টি নিয়মিত তদারকি করবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”