
বান্দরবান প্রতিনিধি: মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অধ্যাপক থানজামা লুসাই। তবে তিনি অক্ষত থাকলেও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এর পটিয়া উপজেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান জেলা পরিষদ-এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দাপ্তরিক কাজে বান্দরবান জেলা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে পটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই অক্ষত থাকলেও তার স্ত্রীর মাথায় সামান্য আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পটিয়া জেনারেল হাসপাতাল এ নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং জানান, দাপ্তরিক কাজে বান্দরবান থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চেয়ারম্যানের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি আরও জানান, এতে চেয়ারম্যানের স্ত্রী মাথায় সামান্য আঘাত পান এবং পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে চেয়ারম্যানসহ সবাই সুস্থ আছেন এবং চিকিৎসা শেষে তারা পরবর্তী কর্মসূচি অনুযায়ী যাত্রা অব্যাহত রাখবেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”