
বুলবুল হোসেন তারাগঞ্জ প্রতিনিধি, রংপুর
তারাগঞ্জ উপজেলা-এ অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়ন-এ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অনুমতি ছাড়াই মাটি উত্তোলনের অভিযোগে মো. তারিকুল ইসলাম (৩৮) ও মো. হুমায়ুন কবির (৪৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. তারিকুল ইসলাম, পিতা মো. রফিকুল ইসলাম, মধুরামপুর সরকারপাড়া, ফাজিলপুর এবং মো. হুমায়ুন কবির, পিতা মৃত জহর উদ্দিন, খোর্দ্দ বেলাইচন্ডী সর্দারপাড়া, দিলালপুর, তারাগঞ্জ, রংপুরের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মো. মোনাববর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারাগঞ্জ। এ সময় তারাগঞ্জ থানা পুলিশ-এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”