
জাহাঙ্গীর আলম, জেলা প্রধান – মানিকগঞ্জ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিদিনই চলছে জনসংযোগ, পথসভা ও প্রচারণার কর্মসূচি—যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তুলেছে। ধানের শীষের পক্ষে মাঠে ব্যস্ত সময় পার করছেন কাজী মোঃ শহিদুল্লাহ
বিএনপির নেতা কাজী মোঃ শহিদুল্লাহ দিন-রাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
পোস্টার, লিফলেট, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে হরগজের প্রতিটি পাড়া-মহল্লা।
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন।
প্রচারণা চলাকালে কাজী মোঃ শহিদুল্লাহ বলেন,
“জনগণের আস্থা ও ভালোবাসায় বিএনপি আবারও মাঠে ফিরবে।
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
তার প্রচারণায় অংশ নিচ্ছেন কৃষক, শ্রমিক, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে পরিবর্তনের প্রত্যাশায় উচ্ছ্বসিত জনমত ও উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়রা জানান, কাজী মোঃ শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছেন, এজন্য তার প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা ক্রমেই বাড়ছে।
এখন হরগজের প্রতিটি মুখে মুখে একটাই স্লোগান—
“ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরিয়ে আনুন।”
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”