
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
বাঙালির প্রাণের উৎসব ১লা বৈশাখ নববর্ষকে বরণ করে নিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে ৭দিনব্যাপী বৈশাখী (১৪৩৩ বঙ্গাব্দ)মেলার পর্দা উঠছে আজ। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ মেলা আগামী ১লা বৈশাখ থেকে শুরু হয়ে টানা সাত দিন চলবে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এরপর দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে মেলা শুভউদ্বোধন হওয়ার পর ফাউন্ডেশন চত্বরে ময়ূরপঙ্খী মঞ্চে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কারুশিল্পীরা তাদের হাতের তৈরি নান্দনিক পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করবেন। এবারের বৈশাখী মেলায় প্রায় ২৬টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। স্টলে থাকবে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, পাটজাত পণ্য, লোকজ অলংকারসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রীর ক্রয় বিক্রির সমাহার এছাড়াও শিশু-কিশোরদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনমূলক নানান আয়োজন। মেলার আয়োজকরা জানান, বাংলা নববর্ষের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতেই এ আয়োজন। এছাড়াও লোকজ সংস্কৃতির টানে ও নতুন বছরের আমেজে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বৈশাখী মেলার আয়োজকরা।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”