সোনারগাঁওয়ে ৩ মাদকাসক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকায় গতকাল শনিবার মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন মাদকাসক্তকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের গাছে বেঁধে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ মাদকাসক্তদের আচরণবিধিতে অতিষ্ঠ হয়ে তাদের আটক করে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের গাছের সাথে বেঁধে রাখা হয়।
আটককৃতরা হলেন—জাহাঙ্গীরের ছেলে শাওন, মেছের আলীর ছেলে রোমান এবং নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর।
গাছে বেঁধে রাখার পর ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন স্বপনের হেফাজতে রাখা হয়।
এলাকাবাসী জানান, শনিবার(২৫.০৪.২৬) সকালে তাদের সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়েছে।
সোনারগাঁও প্রতিনিধি
তাং -২৫.০৪.২৬
০১৮১৯৯১০৪২৯
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”