সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৪ ফার্মেসি মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এজরিমানা করা হয়।
জানা যায়, সোনারগাঁও সরকারি কলেজ রোডে বলাকী ফার্মেসির ৩ হাজার, মাহমুদা ফার্মেসির ৫ হাজার, শিরিন ফার্মেসির ৫ হাজার ও সোনারগাঁও থানা রোডের আলভী ফার্মেসির ৫ হাজারসহ মোট ১৮ হাজার টাকার এ অর্থ দন্ড দেওয়া হয়।
নীর্বাহী মেজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে ৪ ফার্মেসির মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অসাধু ফার্মেসি ব্যবসায়ীদেরকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁও প্রতিনিধি
০১৮১৯৯১০৪২৯
তাং-১২.০৫.২৬ইং
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”