সোনারগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
অনারম্বর ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩জুন) বিকেলে উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ‘বিশ্বেশ্বর পোদ্দার’ নামক চার তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার মাধ্যমেই এদেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বর্তমান সরকার এ ক্ষেত্রে সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন। ভবন উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজাম (এমপি) এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার ও যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”