সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্র-সহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে ২০২৬) ভোররাতে উপজেলার দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী প্রধান রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মাছুম লাভলু ও এ এসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালায়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁও পৌরসভার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানকালে তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত
আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”