সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন ওই এলাকায় বসবাসরত স্থানীয়রা।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের কোবাগা পেচাইন এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে তারা এমানববন্ধন ও বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কোবাগা গ্রামের সমাজ সেবক মো.আব্দুল মালেক, শরিফ মিয়া, কামাল হোসেন, আব্দুস সালাম, তৌয়ব আলী, শামিম মিয়া, মো. আসাদুজ্জামান, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
এমানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ওটমা, কোবাগা, পোচাইন, মালিপাড়া, আমবাগ, পাকুন্ডাসহ ১১ গ্রামের নারী, পুরুষ, স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ১১টি গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের স্কুল, মাদরাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।
বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকাবাসী কোনো সাড়া পাননি। দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ গ্রহণ না করলে আবারও অবরোধসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সোনারগাঁও প্রতিনিধি
০১৮১৯৯১০৪২৯
তাং - ২৭.০৪.২৬ইং
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”