
মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
সোনাগাজী সদর ইউনিয়নে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ দমনসহ সামাজিক সম্প্রীতি রক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ইউনিয়নের হোছাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক গোলাম কিবরিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) সাইফুল ইসলাম।
তিনি বলেন, “শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রশাসন একা সফল হতে পারে না; জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। প্রত্যেক নাগরিকের উচিত আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতন ভূমিকা পালন করা।”
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অবক্ষয় এবং চুরি-ছিনতাই প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা গড়ে তোলা জরুরি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা, সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন, বাজার বণিক সমিতির সভাপতি নুর নবী বিএসসি, যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবির, উপজেলা খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলম, এবং ইসলামি আন্দোলনের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাকিল প্রমুখ।
সভায় সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং সমাজে অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com