
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
পালগিরী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণ
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরী গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। স্থানীয় জনকল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন পালগিরী সমাজ উন্নয়ন সংস্থা-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সম্মানিত প্রধান উপদেষ্টা ডাঃ অর্জুন চন্দ্র দে-এর সার্বিক সহযোগিতায় গ্রামের নিম্নআয়ের মানুষের মাঝে এসব ঈদ উপহার তুলে দেওয়া হয়।
ঈদকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে গ্রামের অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে করে ঈদের আনন্দে শামিল হতে পেরে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দের আবহ তৈরি হয়।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পালগিরী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মাস্টার মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ কার্তিক, সেক্রেটারি নুর করিম, জয়েন্ট সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ দুলাল চন্দ্র দে, সমাজকল্যাণ সম্পাদক সম্রাট, ক্রীড়া সম্পাদক মুকুল, আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংস্থার পক্ষ থেকে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়, যাতে তারা পরিবার-পরিজন নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।
তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পালগিরী সমাজ উন্নয়ন সংস্থা সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি এলাকার মানুষের আস্থা অর্জন করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও গ্রামের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং সমাজ উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”