
মোঃ শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যৌথ বাহিনী। শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলার ১৫টি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র এবং চরাঞ্চলে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনকে ঘিরে মাদক সেবন ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বেলকা বাজারের সামনে যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ অস্ত্র ও সন্দেহজনক কার্যক্রমের ওপর কড়া নজর রাখা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও সুন্দরগঞ্জ উপজেলা পুলিশের সমন্বয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সড়কে চলাচলকারী মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তির মালামাল পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যৌথ বাহিনীর সূত্র জানায়, চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নির্বাচনের সময় কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়রা জানান, নিয়মিত টহল এবং সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। ভোটের পরিবেশ স্বাভাবিক ও শান্ত, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। এছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতির দিকে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন। যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে দেশীয় যান ব্যবহার করে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। সুন্দরগঞ্জ আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনগণের জানমাল নিরাপত্তা, এলাকা মাদকমুক্ত রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনকালীন সময় পর্যন্ত নিরাপত্তামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”