
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভেলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় মোঃ সজিব মন্ডল (৩৩) নামে এক ব্যক্তিকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত সজিব মন্ডল ভেলাবাড়ী এলাকার বাসিন্দা। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”