
হাবিবুল্লাহ নোমানী ( সহ সম্পাদক )
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন—ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন, এবং নারায়ণগঞ্জে ১ জন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় অনুভূত হয়। ভারতেও এর প্রভাব গেছে বলে জানা গেছে।
ঢাকায় রেলিং ধসে ৩ জনের মৃত্যু : রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। বংশাল থানার ওসি জানান—সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পথচারীদের পড়ে থাকতে দেখা গেছে।
নরসিংদীতে সানশেড ও দেয়াল ধসে নিহত ২ : নরসিংদী সদর উপজেলার গাবতলি এলাকায় সানশেড ধসে পড়ে ওমর (১০) এবং ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হন। ওমরের বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে আরও এক বৃদ্ধ মারা যান।
নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় টিনশেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছরের শিশু নিহত হয়। শিশুটির মা কুলসুম বেগম ও এক প্রতিবেশী আহত।
জনমনে আতঙ্ক — উদ্ধার তৎপরতা চলছে : ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠে। আতঙ্কে অফিস, বাসা ও দোকানপাট থেকে মানুষ রাস্তায় নেমে আসে।
উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় মানুষ কাজ করছে।
সরকারি নির্দেশনা : শান্ত থাকা ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান , ভবনে ফাটল দেখা দিলে বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করার নির্দেশ , জরুরি পরিস্থিতিতে ৯৯৯ এ যোগাযোগের অনুরোধ
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com