1. thpshopbd@gmail.com : admin :
সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক কাজীর ৫১ তম মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - probahonewstv
July 31, 2026, 10:17 pm

সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক কাজীর ৫১ তম মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, March 18, 2026
  • 85 Time View
মাদারীপুরে মিলাদ ও ইফতার মাহফিলে দোয়া

মাদারীপুর সদর উপজেলা মোস্তফা পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক কাজীর ৫১ তম মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকার কাজীবাড়িতে মরহুম আব্দুল খালেক কাজীর নামে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এই মিলাদ ও ইফতার মাহফিলে মরহুম আব্দুল খালেক কাজীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রদান অতিথি ছিলেন বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিন্টু কাজী মেম্বার মোস্তফাপুর ৯ নম্বর ওয়ার্ড, কে এম কবির কাজী, মিল্টন মোল্লা, মিজান কাজী, নজরুল মাতুব্বর,মোহাম্মদ টুকু কাজী, শাকিল কাজী, মাহবুব মোল্লা, জিওন কাজী, বিশেষ অতিথি ছিলেন প্রবাহ নিউজ টিভির জেলা প্রতিনিধি এস এম সোহাগ কাজী এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিতরা মরহুম আব্দুল খালেক কাজীর জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী ইউনিভার্সিটিতে “AI and Cybersecurity” বিষয়ক দুই দিনব্যাপী কোর্স সম্পন্ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category