
গাইবান্ধা জেলা প্রতিনিধি, মোঃ বেলাল মিয়া
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগ ওঠেছে। এ ঘটনার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ। ঘটনা স্থল থেকে গাঁজার গাছসহ জেলাল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলাল মিয়ার বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলাল মিয়া দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়ির আঙিনায় কৌশলে অবৈধ গাঁজার চাষ করে আসছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলালের বাড়ির আঙিনা থেকে বিশালাকৃতি একটি গাঁজার গাছ জব্দসহ অভিযুক্ত জেলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহতথাকবে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”