
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ওয়ারেন্ট তামিল অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভান্ডারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, এসময় ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের মো. ইনাম আলীর ছেলে জহিরুল ইসলাম (২৩), একই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে রাকিব হোসেন (২১) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাকিল হোসেন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, “আটক আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।”
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”