সাজানো প্যান্ডেল তছনছ: এলাকাবাসীর মধ্যে ক্ষোভ
জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ
গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বাৎসরিক মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
অনুষ্ঠানের জন্য সাজানো মঞ্চ ও প্যান্ডেলের বিভিন্ন ডেকোরেশনের সামগ্রী রাতের বেলায় খোলা সম্ভব না হওয়ায়, ডেকোরেশন ব্যবসায়ী মোঃ শামীম পরদিন সকালে তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
কিন্তু পরদিন সকালে শ্রমিক নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান এক হতাশাজনক দৃশ্য। তার ব্যবহৃত ডেকোরেশনের কাপড় ছেঁড়া, বাঁশ কেটে ফেলা এবং বিভিন্ন সরঞ্জাম এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। এতে তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়।
পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আসরাফ হোসেন (পিতা: আব্দুল খালেক)-এর নেতৃত্বে কিছু দুর্বৃত্ত এ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মতে, এর আগেও আসরাফের বিরুদ্ধে এ ধরনের বিশৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে। এ বিষয় জানতে আসরাফ হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে গেলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত ডেকোরেশন ব্যবসায়ী মোঃ শামীম বলেন,
“আমি আমার ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ চাই এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”