
সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেয়ারডিলসহ এক যুবককে আটক করেছে র্যাব-১২।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার চকরামচন্দ্রপুর এলাকায় কিচক-মোকামতলা সড়কে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. সিয়াম হোসেন (২৭) নামে এক যাত্রীকে আটক করা হয়।
আটক সিয়াম হোসেনের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর গ্রামে। তল্লাশিতে তার কাছে থাকা ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, উদ্ধার হওয়া ফেয়ারডিল বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com