শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে ‘ব্লেড বস’ আতঙ্ক—৭ নম্বর ওয়ার্ডে চরম উদ্বেগ।
সাজেদুল ইসলাম রাসেল,বিশেষ প্রতিনিধি বগুড়া,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জন্মভূমি বগুড়ার গাবতলী। সেই জনপদেই এখন আতঙ্কের আরেক নাম ‘ব্লেড বস’।
কে এই ব্যক্তি? কেনই বা তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে পারছে না?
নাম বাবু ফকির, তবে এলাকায় তিনি ‘ব্লেড বাবু’ বা ‘ব্লেড বস’ নামে পরিচিত।
বগুড়ার গাবতলী উপজেলা-র সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে তার প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, ইচ্ছা ও পিন্টু নামের দুই ব্যক্তিকে জোরপূর্বক এক প্রতিবন্ধী নারীর বাড়িতে প্রবেশ করিয়ে একটি সাজানো ধর্ষণ মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়।
তবে ভুক্তভোগীরা কৌশলে সেখান থেকে পালিয়ে গেলে
পরবর্তীতে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং থানায় অভিযোগের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় বলে দাবি তাদের।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে মোটা অংকের অর্থ আদায় করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।
যে নারীকে কেন্দ্র করে অভিযোগটি দায়ের করা হয়—
তিনি একজন প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায়। ভয়ের কারণে তিনি প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে সাহস পান না বলেও জানিয়েছেন স্থানীয়রা।
বিভিন্ন সালিশি বৈঠকে জোরপূর্বক প্রভাব খাটানো
প্রশাসন ও দলীয় পরিচয় ব্যবহার করে অর্থ আদায়
জমি সংক্রান্ত বিরোধে ‘ভূমিদস্যু’ হিসেবে প্রভাব বিস্তার
নিরীহ মানুষকে হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি
অজ্ঞাতনামা আসামির তালিকায় নাম ঢুকিয়ে টাকা আদায়
“টাকা না দিলে মামলায় নাম, আর টাকা দিলে সমাধান—এটাই যেন নিয়ম হয়ে গেছে।”
এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি দলীয় কর্মীরাও বিব্রত।
অনেকে মনে করছেন, এর ফলে রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
শহীদ জিয়াউর রহমান-এর জন্মভূমিতে এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিতে নারাজ এলাকাবাসী।
তাদের দাবি
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ।
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”